বুড়িগঙ্গার বুকে এক টুকরো নীরবতা নদী বয়ে যায়, শহর বদলায়—৩১ আগস্ট বিকেলে রাজধানীর বসিলা এলাকা। ছবিগুলো তুলেছেন রমেন বিশ্বাস
শ্রাবণের পড়ন্ত বিকেলে বুড়িগঙ্গা নদী, নৌকা আর নগরায়ণের মেলবন্ধন। কোলাহলময় ঢাকার কোল ঘেঁষে বয়ে চলা বুড়িগঙ্গার বুকে কচুরিপানার ভাসমান সবুজ আর দূর দিগন্তে জীবনযাত্রার নীরব প্রবাহ। ১১ আগস্ট বিকেলে রাজধানীর বসিলা এলাকা থেকে ছবিগুলো তুলেছেন রমেন বিশ্বাস।
রাতের বুড়িগঙ্গা রাতের বুড়িগঙ্গা। ৩ আগস্ট রাত ১০টা ১৯ মিনিটে রাজধানীর বসিলা থেকে তোলা। ছবি: রমেন বিশ্বাস
ভ্যাপসা গরমে বৃষ্টিতে স্বস্তি ভ্যাপসা গরমের মধ্যে নামে মুষলধারে বৃষ্টি। আর এতে শহুরে জীবনে নেমে আসে স্বস্তি। যদিও ভারি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীসহ সড়কে চলাচলকারী ব্যক্তিরা। অনেককে বৃষ্টি ভিজে গন্তব্যে যেতে দেখা যায়। ছবিগুলো চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে গতকাল বুধবার দুপুরের পর তোলা।